1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 চরফ্যাশনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোটের আহ্বানে লিফলেট বিতরণ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

ভোলার চরফ্যাশন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে স্থানীয় আইনজীবীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এডভোকেট হযরত আলী হিরণের নেতৃত্বে এডভোকেট হারুনুর রশিদ ফরাজী, এডভোকেট শাহাবুদ্দিন মালতিয়া, এডভোকেট লিটন মাতব্বর, এডভোকেট রুবেল তালুকদার, এডভোকেট রাকিবুল ইসলাম মুন্সী, এডভোকেট জুবায়ের, এডভোকেট আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা” জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেবে। এ সময় উপস্থিত আইনজীবীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ বলেন, “আদালতে আসা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি এবং কাউকে কোনোরকম হয়রানির শিকার হতে হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট