1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

গুজব প্রতিরোধে ভোলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ভোলায় গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শরীফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল তথ্য অফিসার আহসানুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী।

বক্তারা বলেন, গুজব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। পাশাপাশি গুজব মনিটরিং সেল গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয় সভায়।

সভায় বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট