1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বরিশাল থেকে বিএনপির ১৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মোট ২১টি আসনের মধ্যে ১৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৫ আসন জোটের শরিক দলের জন্য রাখা হতে পারে বা পরে ঘোষণা করা হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী—
বরগুনা-১ থেকে মোঃ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ থেকে নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ থেকে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ থেকে এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১ থেকে গোলাম নবী আলমগীর, ভোলা-২ থেকে মোঃ হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ থেকে মেজর (অবঃ) হাবি উদ্দিন আহমেদ বীর বীক্রম, ভোলা-৪ থেকে মোঃ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ থেকে জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ থেকে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ থেকে মোঃ রাজীব আহসান, বরিশাল-৫ থেকে মোঃ মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ থেকে আবুল হোসেন খান, ঝালকাঠি-২ থেকে ইসরাত সুলতানা ইলেন ভুট্রু, পিরোজপুর-২ থেকে আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-৩ থেকে মোঃ রুহুল আমিন দুলাল দলীয় মনোনয়ন পেয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা জানান, দেশের ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ৬৩টি আসনের মধ্যে কয়েকটি শরিক দলের জন্য ছাড় দেওয়া হবে এবং কিছু আসনে জটিলতা থাকায় সিদ্ধান্ত পরে জানানো হবে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, জনগণের অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনের মাধ্যমে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তারা জানান, এই প্রার্থী তালিকা অনুমোদন করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট