1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

সিলেট-আখাউড়া রেলপথে ১,৭৩৯ কোটি টাকার প্রকল্প

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচি রেল কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

কর্তৃপক্ষের পক্ষে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বত জান চৌধুরী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব, সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, স্টেশনমাস্টার রোমান আহমেদ, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শাহাজান পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই, অন্যতম সমন্বয়ক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।

অবরোধের কারণে কুলাউড়া, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে অন্তত কয়েকটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। এ বিষয়ে ‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ সংগঠনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক এম আতিকুর রহমান আখই জানান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন; উন্নতমানের ইঞ্জিন সংযোজন; ডিসেম্বরের মধ্যে বন্ধ স্টেশন চালু; সিলেট-আখাউড়া রুটে দুটি লোকাল ট্রেন চালু; ৭২ ঘণ্টার মধ্যে কুলাউড়া-সিলেট অংশে প্রতিটি আন্তঃনগর এ ৪০ আসনবিশিষ্ট বগি যুক্ত; সিলেট-আখাউড়া রেলপথ সংস্কারের জন্য ১,৭৩৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ এবং ২০২৬ সালের জানুয়ারিতে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালুর ব্যবস্থা করা হবে।

কর্মসূচিতে সকাল থেকেই লাল পতাকা হাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কুলাউড়া রেলস্টেশনে জড়ো হন। আন্দোলন স্থলে বক্তব্যও রাখেন তারা। এ ছাড়া জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর ও ভানুগাছ রেলস্টেশনে সাধারণ মানুষের ও একাত্মতায প্রকাশ করে লাল পতাকাসহ অবস্থান নেন প্রতিটি আন্দোলনরত স্থানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট