1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিক সহায়তা প্রদানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এইচ. এম. বাদল হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক হোসাইন আমির
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রাজিব তালুকদার

এছাড়াও বক্তব্য দেন ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম. এম. রাজ্জাক পিন্টু, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজী মাসুদ, মঠবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন, বরগুনা জেলা শাখার প্রতিনিধি মো. শাওন মিয়াজী, এবং বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম. জাফরান হারুন

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও ঐক্য রক্ষায় বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও জানান, সংবাদকর্মীদের অধিকার ও আর্থিক সুরক্ষার জন্য এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল কয়েকজন সাংবাদিকের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট