1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

বাউফলে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আল-আমীন চৌকিদার গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

বাউফলে আলোচিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি আল-আমীন চৌকিদারকে ভোলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮-এর যৌথ অভিযানিক দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে ভোলা জেলার লালমোহন থানার থানা রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র‍্যাব-৮ (ভোলা ক্যাম্প)-এর যৌথ অভিযানে গ্রেপ্তার হন ৩৫ বছর বয়সী মো. আল-আমীন চৌকিদার, পিতা কালাই চৌকিদার, গ্রাম চন্দ্রপাড়া, ৭নং ওয়ার্ড, বাউফল, পটুয়াখালী। তিনি বাউফল থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি।

ঘটনার সূত্রে জানা যায়, বাদী মোসাঃ শাহানাজ পারভিন (৪৫) তার ছেলে রাকিবের ওপর হামলার অভিযোগে মামলা করেন। বাদী ও আসামিপক্ষের মধ্যে পারিবারিক জমি ও বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে চন্দ্রপাড়ায় পূর্ব বিরোধের জেরে আল-আমীনসহ একাধিক আসামি লাঠি, রড, দা ও বটি নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে শাহানাজ পারভিনকে মারধর করে আহত করে এবং পরে তার ছেলে রাকিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন (২৩ অক্টোবর) বাউফল থানায় মামলা নং–৩৩/২০২৫ দায়ের করা হয়। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪৪৭, ৪৪৮ ও ৫০৬ ধারায় রুজু করা হয়।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আল-আমীন চৌকিদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ভোলা জেলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট