1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় দিবসের মূল অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার এবং সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি সুস্মিতা গোলদার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, সমবায় ব্যাংক লিমিটেড পটুয়াখালীর সভাপতি আলহাজ আব্দুস সালাম খান, এবং জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি ও দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া

এছাড়া বক্তব্য দেন কালিকাপুর ইউনিয়ন দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মো. রেজাউল করিম, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক–কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বশির উদ্দিন, কলাপাড়ার মহিপুর সমবায় ঋণদান ও সমন্বিত বিধায়ক সমবায় সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, এবং সদর উপজেলা সমবায় অডিট অফিসার সুশান্ত কুমার দাস

সভা শেষে সমবায় আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য গোলাম কিবরিয়া, মো. বশির উদ্দিনমো. সাইফুল ইসলামকে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথি মাসুদুল আলম এবং জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি ও আলোচনাসভায় জেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট