1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মনপুরার বিচ্ছিন্ন দুই চরে লঞ্চঘাট পরিদর্শন ও নতুন রাস্তা উদ্বোধন করলেন নৌ-উপদেষ্টা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

ভোলার মনপুরার বিচ্ছিন্ন চরকলাতলী ও ঢালচরে নবনির্মিত দুটি লঞ্চঘাট পরিদর্শন এবং লঞ্চঘাট এলাকায় নতুন রাস্তা উদ্বোধন করেছেন নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপদেষ্টা প্রথমে উপজেলার বিচ্ছিন্ন চরকলাতীর নবনির্মিত কলাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন। পরে চর ঢালচরের কামাল উদ্দিন লঞ্চঘাট ঘুরে দেখেন এবং লঞ্চঘাট এলাকায় নবনির্মিত রাস্তা উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে নৌ-উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসরত মানুষের জন্য নিরাপদ ও সহজ নৌযোগাযোগ নিশ্চিত করতে কাজ করছে। এই লঞ্চঘাট ও রাস্তা নির্মাণ তারই অংশ।”

এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, থানার অফিসার ইনচার্জ আহসান কবির, বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু এবং সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুনভাবে নির্মিত কলাতলী ও ঢালচর লঞ্চঘাট চালু হওয়ায় ওই দুই অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ নিরাপদ নৌযোগাযোগের সুবিধা পেয়েছেন। এতদিন তারা কাঠের নৌকায় ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা নদী পাড়ি দিতেন। এখন স্থানীয়রা সরাসরি ঢাকা–হাতিয়া রুটের লঞ্চে যাতায়াত করতে পারছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট