1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিঘাতে মোশারফ খান (৪০) নামে এক অটোচালককে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে নিজের ঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও সারাদিন অটো চালিয়ে রাত দশটার দিকে বাড়ি ফেরেন মোশারফ খান। খাওয়া-দাওয়ার পর তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। পাশের ঘরে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও দশম শ্রেণির ছাত্রী মেয়ে মালা।

রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের দেয়াল খুঁড়ে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা শাহনাজ ও মালার কক্ষে ঢোকার চেষ্টা করলে মালা টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে মোশারফ দৌড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোর থেকে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ও স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, “আমার স্বামী আমাদের পরিবারের একমাত্র ভরসা ছিলেন। তার না থাকার শূন্যতা আমরা পূরণ করতে পারব না। যারা এটা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।”

নিহত মোশারফের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আসিফ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মেয়ে মালা সেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট