1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দশমিনায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, গোবিন্দ ও ছগিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার চরহোসনাবাদ এলাকায় আরিফুর রহমান (২২) ও মাহফুজ (২১)-এর কাছ থেকে ১৬ পিস ইয়াবা, তসলিম আকনের কীটনাশক দোকানের সামনে রাজিব (২২)-এর কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং হেমায়েত আকনের মুদির দোকানের সামনে মেহেদী হাসানের কাছ থেকে ৬২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে আরিফুর রহমান (২২), একই এলাকার মো. সায়েম মৃধার ছেলে মাহফুজ (২১), বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মো. দেলোয়ার হোসেন সরদারের ছেলে মেহেদী হাসান এবং বাউফল উপজেলার কর্পুলকাঠী গ্রামের নেছার সিকদারের ছেলে রাজিব (২২)।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথকভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট