1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি প্রতিষ্ঠান উচ্ছেদ ও জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার শহরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাত দখল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৮শে অক্টোবর) দিনব্যাপী শহরের শমশেরনগর রোড, চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মৌলভীবাজার পৌরসভা নির্বাহী অফিসার মো. নুরে আলম সিদ্দিকী, মৌলভীবাজার সেনাবাহিনীর টহল দল এবং মৌলভীবাজার পুলিশ লাইনের এসআই মো. কলিম।

অভিযানে শহরের ব্যস্ত এলাকাগুলোতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মেয়াদ বিহীন পণ্য বিক্রির দায়ে ‘বেঙ্গল ফুড’কে ৫ হাজার টাকা, মূল্যে তালিকা প্রদর্শন না করা ও অনিয়মের দায়ে ‘মুজাহিদ স্টোর’কে ৫ হাজার টাকা এবং দোকানের পণ্য ফুটপাতে রাখার অভিযোগে‘নয়ন ক্রোকারিজকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠানে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এ ছাড়া শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১২টি দোকান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন,“জনস্বার্থে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট