1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরে আসামীর হুমকিমূলক বক্তব্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

 

ফরিদপুরের ভাঙ্গায় অটোচালককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে থানা থেকে আদালতে নেওয়ার সময় এক আসামির হুমকিমূলক বক্তব্য এবং অন্য আরেক আসামী দুই আঙ্গুল দিয়ে ভি চিহ্ন দেখানোর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের ভাঙ্গা থানা পুলিশ আদালতে সোপর্দ করে। এ সময় এক আসামি পুলিশ ভ্যানে ওঠার আগে উচ্চস্বরে বলেন, “চুরি করি নাই মামলা খাইছি, আবার আসব-ভাঙ্গা শহর তছনছ করে ছাড়ব।”

গ্রেপ্তাকৃতরা হলেন- ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের নূর ইসলাম মাতুব্বরের ছেলে বাঁধন মাতুব্বর (২৩), র্পূব হাসামদিয়া গ্রামের মৃত কল মাতুব্বরের ছেলে র্পাথ মাতুব্বর (২৫), ঢাকার ধামরাই থানার আফজাল শেখের ছেলে সজিব (২২), রাজবাড়ি সদর উপজেলার মৃত দুখু মিয়ার ছেলে আকাশ (২১) এবং একই এলাকার মাজেদের ছেলে সাকিব (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া এলাকায় অটোচালক ফরিদ খানকে থামিয়ে মারধর করে তার কাছ থেকে নগদ ৮ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় র্দুবৃত্তরা। পরে ভুক্তভোগী ফরিদ খান ভাঙ্গা থানায় মামলা (নং–৩১) দায়ের করলে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে।

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে জড়িতদের আটক করা হয়েছে এবং আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট