1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পটুয়াখালীতে। সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে দুটি পৃথক গ্রুপের আয়োজনে র‌্যালি ও যুব সমাবেশের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।

বেলা ১১টার দিকে ঝাউবন এলাকায় জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টির সমর্থক যুবদল গ্রুপের উদ্যোগে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান নান্নু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, যুবদল নেতা গোলাম রব্বানী ও জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।

অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক গ্রুপের উদ্যোগে পৃথক যুব সমাবেশ অনুষ্ঠিত হয় তিতাস মোড়ে সুরাইয়া চৌধুরী ভবনের সামনে। জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীর নেতৃত্বে আয়োজিত ওই সমাবেশ শেষে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।

এই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন, দেলোয়ার হোসেন, মো. সোহাগ ও সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী প্রমুখ।

দুই সমাবেশের বক্তারা নিজ নিজ গ্রুপের নেতার পক্ষে বক্তব্য রেখে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই যুবদলের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট