1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

বরগুনায় পৌর বর্জ্য ব্যবস্থাপনা সেক্টরে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ গঠন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনার উদ্যোগে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতের সেবার মান উন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় হোটেল বে অব বেঙ্গলে এই গঠন সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক হাজী মো. হারুনর রশীদ। সভায় টিআইবি ও সনাকের পরিচিতি এবং এসিজির কার্যক্রম ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মো. নাজমুল হোসেন খান, এরিয়া কোঅর্ডিনেটর-সিই, টিআইবি, বরগুনা সনাক।

স্থানীয় নাগরিকদের সমন্বয়ে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১১ সদস্য বিশিষ্ট এসিজি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন: শাহানাজ পারভীন, রিপন মালী, মো. সাইদুল ইসলাম নাঈম, মো. নুরুল হুদা খান শুভ, মোসা. খাদিজা, জহিরুল ইসলাম, মো. মুসফিক সালেহীন, লাকুম, তৃষ্ণা রানী, আরতি রায় এবং মো. রাকিবুল ইসলাম রাব্বি।

উপস্থিত এসিজি সদস্যগণের পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে এসিজির সমন্বয়ক হিসেবে সাইদুর রহমান নাঈম এবং সহ-সমন্বয়ক রিপন মালী ও আরতি রায় নির্বাচিত হন।

কমিটি গঠনের পর উপস্থিত সদস্যবৃন্দ তাদের নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। নির্বাচিত এসিজি সদস্যগণ স্বেচ্ছায় দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি মনির হোসেন কামাল। এসিজি গ্রুপ গঠন সভায় সনাক সভাপতি মনির হোসেন কামাল নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাকের বরগুনা এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসেন খান।

এসিজি হলো টিআইবির পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন (প্যাকটা) প্রকল্পের অংশ, যা স্থানীয় নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এই উদ্যোগ বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে দুর্নীতি প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট