1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

তজুমদ্দিনে ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ২০০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ কামালের বাড়ির সামনের পাকা রাস্তায় চৌকস ডিবি টিম অভিযান পরিচালনা করে। এ সময়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মাহমুদুল হাসান বাপ্পী এবং তার নেতৃত্বাধীন দল এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম নজরুল ইসলাম ভুট্ট (৫০), পিতা: মৃত নজির আহম্মদ, মাতা: মৃত আঞ্জুরা বেগম, ঠিকানা: শশীগঞ্জ, ৫ নম্বর ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন। অভিযানে তার কাছ থেকে ২০০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ভোলা ডিবি পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আইনের আওতায় নিয়ে আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সকল ধরনের অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এই অভিযান মাদকবিরোধী প্রচারণায় নতুন গতি যোগাবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট