1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার বোরহানউদ্দীনে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

“জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দীন উপজেলার গঙ্গাপুর ও সাচরা ইউনিয়নে বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের আওতায় সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ নারীরা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল পরিস্থিতিতেও পরিবার, কৃষি ও জীবিকায়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা তাদের জ্ঞান, পরিশ্রম ও দৃঢ়তার মাধ্যমে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিচ্ছেন এবং টেকসই উন্নয়নের পথে সমাজকে এগিয়ে নিচ্ছেন।

বক্তারা আরও বলেন, জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বকে উৎসাহিত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

দিনব্যাপী আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, কৃষাণী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট