1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে নিজ মেয়ে খাদিজা আক্তার খুকীকে হত্যার দায়ে পিতা মো. ফারুক হোসেনকে (৪৫) ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার ১নং ওয়ার্ডের ফজলুর রহমান সড়ক সংলগ্ন বিল থেকে পুলিশ এক তরুণীর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি খাদিজা আক্তার খুকী (২০) বলে শনাক্ত হয়, যিনি উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

ঘটনার দিন ফারুক হোসেন তার বোনের বাড়ি যাওয়ার পথে বরিশালে পিতা-কন্যার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ফারুক তার মেয়ে খাদিজার গলা টিপে হত্যা করেন এবং মরদেহ বিলের মধ্যে ফেলে দেন। পরে পুলিশ ফারুক হোসেনকে গ্রেফতার করে, এবং তিনি আদালতে এ ঘটনার স্বীকারোক্তি দেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হযরত আলী হিরণ, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান। রায় ঘোষণার পর হযরত আলী হিরণ বলেন, “ন্যায়ের ভিত্তিতেই এ রায় দেওয়া হয়েছে।”

রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ এ রায়কে ন্যায়সঙ্গত ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট