1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে সবুজ

ভোলা প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে এক গৃহ বধুকে রাতের অধারে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে মোঃ সবুজ নামের এক ব্যাক্তি । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভিক্টিম রোকসানা বেগম ভিডিও বক্তব্যে অভিযোগ করে বলেন, সে পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার স্বামী আরিফ বাস গাড়িতে চাকুরি করে বলে প্রায় রাতেই তাকে চরফ্যাশন থাকতে হয়। কিছুদিন পূর্বে সুন্দরী রোকসানার উপর কু-দৃষ্টি পরে পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে  সবুজের। সে প্রায়ই রোকসানাকে উত্যোক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এ প্রস্তাবে ভিক্টিম রোকসানা রাজি না হওয়াতে দিনে দিনে  সবুজ ক্ষিপ্ত হতে থাকে তার উপর। গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে রোকসানার স্বামী আরিফ চরফ্যাশন ছিলো। এ সুযোগে রাত ৩টার দিকে  সবুজ ছুরি দিয়ে দরজা খুলে রোকসানার ঘরে প্রবেশ করে। এ সময় সে রোকসানাকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে চৌকির উপর ঝাপটে ধরে। এসময় রোকসানা ডাক চিৎকার দিয়ে একটি লাঠি হাতে নিলে  সবুজ তার পায়ের জুতা ও দরজা খোলার ব্যবহৃত ছুরিটি ওই ঘরে রেখে দৌড়ে পালিয়ে যায়। এতেই ক্ষান্ত হয়নি  সবুজ। প্রত্যক্ষদর্শী রোকসানার প্রতিবেশী কলেজ ছাত্র মোঃ শিবির রোকসানার উপরের বক্তব্যের সত্যতা স্বীকার করে আরো জানান, তারপর দিন মনে ১১অক্টোবর মধ্য রাতে সবুজ রোকসানার ঘরে ফের প্রবেশের চেষ্টা চালায়। সেদিনও সে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। রোকসানা সবুজের কু-প্রস্তাবে রাজি না হওয়াতে, বর্তমানে সে রোকসানা, তার স্বামী ও সন্তানদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে।  সবুজ জানিয়ে দিয়েছে, যেকোনো মুহূর্তে রোকসানার ঘরে মাদক রেখে তাকে প্রশাসনের কাছে ফাঁসিয়ে দেয়া হবে। এসব হুমকিতে বর্তমানে ভিকটিম রোকসানা ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ভিকটিম রোকসানা বেগম।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট