1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

অনুমতি ছাড়াই বাউফল পাবলিক মাঠে বাণিজ্য মেলা, বন্ধের দাবিতে স্থানীয়দের আবেদন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে—এ অভিযোগ তুলে মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

আবেদনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাউফল পাবলিক মাঠটি জনসাধারণের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সেখানে বাণিজ্য মেলা আয়োজনের ফলে মাঠের ক্ষতি হচ্ছে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব মেলায় রাতভর উচ্চ শব্দে গান-বাজনা ও বিনোদনের নামে অশালীন কর্মকাণ্ড চলে, যা এলাকার পরিবেশ ও তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এক প্রবীণ নাগরিক বলেন, “বাউফল পাবলিক মাঠ আমাদের এলাকার প্রাণ। এখানে মেলা হলে খেলাধুলা বন্ধ হয়ে যায়, এবং চারপাশে অশান্ত পরিবেশ তৈরি হয়।”

আবেদনকারীরা জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছেন, ভবিষ্যতে যেন বাউফল পাবলিক মাঠে কোনো বাণিজ্য মেলার অনুমতি না দেওয়া হয় এবং মাঠটি শুধু জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তারেক হাওলাদার বলেন, “মেলা আয়োজনের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনো অনুমতি দেওয়া হয়নি। পুলিশের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সব দিক বিবেচনা করেই জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট