1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

চর বিজয়ে বনায়ন অভিযানে প্রাণ ফিরে পাচ্ছে উপকূল, উদ্ধার আহত সি-গাল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয়ে উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী’র মহিপুর রেঞ্জের আয়োজনে ৪০ হাজার ঝাউগাছ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিন সাদেক বলেন, “ইতিপূর্বে চর বিজয়ে রোপণ করা ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছে ইতোমধ্যে সবুজ আচ্ছাদন সৃষ্টি হয়েছে। এই ধারাবাহিক বনায়ন ও পরিচর্যা অব্যাহত থাকলে চর বিজয় একদিন প্রাকৃতিক বনভূমি ও অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হবে।”

বন বিভাগের ‘সুফল প্রজেক্ট’-এর আওতায় এই বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোট ৪০ হাজার ঝাউ চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম দিনেই প্রায় ৮ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। বাকি চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে।

রোপণ কার্যক্রম চলাকালে চর বিজয়ে একটি আহত সি-গাল পাখি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। পরে পাখিটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর কলাপাড়া শাখার কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির টিম লিডার বায়জিদ মুন্সি বলেন, “স্যার পাখিটিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে চিকিৎসা শুরু করেছি। আশা করছি এটি দ্রুত সুস্থ হয়ে প্রকৃতিতে ফিরে যেতে পারবে।”

এ সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট