1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে এমপিওভুক্ত পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পটুয়াখালী জেলার পাঁচ শতাধিক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোতে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা টিচার্স রুমে অবস্থান কর্মসূচি পালন করেন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা পাঠদান না করে টিচার্স রুমে বসে কর্মবিরতিতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, “আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি চলবে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে দেড় হাজার টাকায় উন্নীত করা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধির দাবি মানতেই হবে।”

তারা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় বর্তমানে এমপিওভুক্ত ২৯৯টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬৬টি মাদরাসা ও ৬১টি কলেজ রয়েছে। এর মধ্যে অল্প কিছু প্রতিষ্ঠানে পাঠদান স্বাভাবিক থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই কর্মবিরতি পালন করা হচ্ছে।

পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শবনম মোস্তারি পিরু বলেন,

“আমি জেলা শিক্ষক সমিতির সভাপতি। আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া কর্মবিরতি পালন করা যায় না।”

তবে অন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,

“ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার প্রতিবাদে আমরা কর্মবিরতিতে একাত্মতা ঘোষণা করেছি।”

এ কর্মসূচি ঢাকায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার পর ঘোষিত হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষণা দিয়েছে—তাদের তিন দফা দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট