1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

দশমিনায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজের দাফন সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ আর নেই। শনিবার (১১ অক্টোবর) রাতে ঢাকার শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রবিবার (১২ অক্টোবর) একাধিক জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল আজিজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। জীবদ্দশায় তিনি দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তৃতীয় ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকাবাসীর আস্থা অর্জন করেন তিনি।

রবিবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁও তালতলা বড় মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা তাঁর নিজ গ্রামের বাড়ি বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দ্বিতীয় জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান।

তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট