1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলায় স্মার্ট প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ভোলায় সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের পোলট্রি ও ফিশারিজ উপ-প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সংস্থার নিজস্ব হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম। জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক এইচ.এম. জাকির হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর, উপপরিচালক (মনিটরিং) মো. আহসান উল্লাহ এবং উপপরিচালক (নিরীক্ষা) মো. মমিন উল্লাহ।

প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পাল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মো. মানছুর আলম শিকদার।

প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পভুক্ত এলাকার এরিয়া ইনচার্জ, শাখা ইনচার্জ, অগ্রসর কর্মকর্তা এবং স্মার্ট প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধি করবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট