1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

পটুয়াখালীতে ৫ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের কর্মসূচির উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

সারাদেশের মতো পটুয়াখালী জেলাতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার সকালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন কার্যালয় জানায়, চলতি কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার প্রায় ৫ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এ টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ করলে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট