1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দীর্ঘ ৩৫ বছর পর রাস্তাটি বদলে দিয়েছে পাঁচ গ্রামের মানুষের জীবনযাত্রা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৫ বছর পর অবশেষে পরিবর্তন এসেছে একটি রাস্তায়, যা বদলে দিয়েছে পাঁচ গ্রামের মানুষের জীবনযাত্রা। আগে যে রাস্তায় ছিল দুটি সাঁকো, বিস্তীর্ণ এলাকায় ছিল জলাবদ্ধতা ও বিল—সেখানে চলাচলের একমাত্র মাধ্যম ছিল নৌকা বা কলাগাছের ভেলা। আকা-বাঁকা সরু আইল ধরে চলাচল করতে গিয়ে গ্রামবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো। 

তবে এখন আর সেই চিত্র নেই। অবহেলিত সেই রাস্তাটি এখন পরিণত হয়েছে উঁচু মাটির রাস্তায়। বর্তমানে এ পথে স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন এলাকাবাসী।

এমন পরিবর্তনের গল্প চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ভুলাই মোড় সড়কের। উপজেলার বেতুয়া সড়কের ভুলাই মোড় থেকে ঠেলাখালি খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বর্তমানে মাটির উঁচু রাস্তায় রূপ নিচ্ছে। দীর্ঘদিন জীর্ণ অবস্থায় থাকা রাস্তাটি ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুল্লাহ মিয়া। তিনি জানান, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যেই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন।  তার ভাষায়— “মানবসেবার লক্ষ্য থেকেই আমি এই কাজ শুরু করেছি। মানুষ বেঁচে থাকে তার কর্মে; আমি চাই আমার জীবনে এমন ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকতে।”

এলাকাবাসীরা জানিয়েছেন, আগে বৃষ্টি ও জোয়ারের পানিতে রাস্তাটি তলিয়ে যেতো। এখন সেই দুর্ভোগের অবসান ঘটেছে। স্থানীয় বাসিন্দা মো. হোসেন বলেন, “আগে এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল খুবই কষ্টকর। রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন সেই সমস্যা নেই।”

আরও এক প্রবীণ বাসিন্দা মো. আবু তাহের বলেন, “এই রাস্তায় আগে ছিল দুটি সাঁকো। যাদের সামর্থ্য ছিল তারা নৌকা কিনে চলাফেরা করতো, আর গরিবরা কলাগাছের ভেলা ব্যবহার করতো। এখন আমরা অনেক স্বস্তিতে চলাচল করতে পারছি।”

চরফ্যাশন উপজেলার আসলামপুর, বদ্দারহাট, ওমরপুর, আবুগঞ্জ এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করেন। শুধু চলাচলের সুবিধাই নয়, রাস্তাটি নির্মিত হওয়ায় অন্তত ৫ শতাধিক শিক্ষার্থী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

অ্যাডভোকেট ছিদ্দিকুল্লাহ মিয়া আরও ৫০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট