1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

কুলাউড়ায় প্যারোলে মুক্তিতে বাবার জানাজায় অংশ নিলেন রুহুল আমিন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রুহুল আমীন। শনিবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কর্মধা ইউনিয়নের বড়বাড়ীস্থ শীল দিঘীর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পিতা উপজেলার রবিরবাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী (৭০)।

জানা যায়, বাবার মৃত্যুতে শেষবারের মতো দেখার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আদালত তাকে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা কারাগার থেকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে চারজন পুলিশ সদস্য তাকে প্রহরায় ঘিরে রাখেন। পিতার জানাযার নামাজ শেষে তাকে আবার পুলিশ পাহারায় কারাগারে ফিরিয়ে আনা হয়। এসময় এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। কান্না জড়িত কণ্ঠে রুহুল আমীন উপস্থিত মুসল্লিদের কাছে মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন।

প্যারালে মুক্তির বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক শনিবার সন্ধ্যায় জানান, ৪ ঘন্টার জন্য জেলা প্রশাসকের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্যারালো মুক্তি প্রাপ্ত আসামির পিতার জানাযার নামাজে অংশ নেন। নামাজ শেষে দুপুরের দিকে পুলিশ প্রহরায় পুণঃরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ মাসের অধিক সময় থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ২টি মামলায় জেল হাজতে কারাবন্দী রয়েছেন রুহুল আমীন। রুহুল আমীনের পিতা কর্মধা গ্রামের বাসিন্দা হাজী ইব্রাহীম আলী ১০শে অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিলেট হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানাযার নামাজে অংশ নেন সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা জামায়াত নেতা রেজানুর রহিম ইফতেখার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট