1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

পানপট্টি-বোয়ালিয়ার ভেঙে পড়া সেতুর দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন ও সদর ইউনিয়নের সংযোগস্থল বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এ সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) এলাকাবাসী মানববন্ধন করেছেন।

দুপুরে বোয়ালিয়া খালসংলগ্ন ব্রিজ বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, প্রভাষক মো. নাসির উদ্দিন, প্রভাষক মু. হারুন অর রশিদ, মানবাধিকার সম্পাদক মো. আব্বাস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, গলাচিপা সদর বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন প্যাদা এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে পানপট্টি ও সদর ইউনিয়নের মধ্যে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

তারা আরও বলেন, “এই সেতুটি দুই ইউনিয়নের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল সংযোগ ছিল। সেতুটি ভেঙে পড়ায় কৃষিপণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে, স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভেঙে পড়া সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট