1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

‘মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধি আইনানুগভাবে মোকাবিলা করবো’ — পটুয়াখালী জেলা প্রশাসক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

জেলা প্রশাসন জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগভাবে মোকাবিলা করবো”— এমন ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুর নবী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বলেন,

“সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জনসাধারণ একসঙ্গে কাজ করছে। প্রশাসনের মূল লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করে সেবা প্রদান।”

তিনি আরও বলেন,

“সমাজের প্রতিটি অসঙ্গতির বিরুদ্ধে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।”

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান খান ফিরোজ প্রমুখ।

আলোচনা শেষে জেলা প্রশাসক আহত মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী এবং অসহায় পরিবারের মধ্যে ত্রাণের টিন বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট