1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় ৬ লাখের অধিক শিশু পাবেন টাইফয়েড টিকা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ভোলায় ৬ লাখের বেশি শিশু পাবেন টাইফয়েড টিকা দেয়া হবে। সারাদেশের মতো ভোলাতেও আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। জেলার মোট ৪ হাজার ৩৬৩টি ভেন্যুতে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

সভায় সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, জেলায় মোট ৬ লাখ ৭৮ হাজার ৭৭৮ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৪ লাখ ২৭ হাজার ৪৫৮ জন এবং প্রি-প্রাইমারি শিক্ষার্থী ২ লাখ ৫০ হাজার ৯২০ জন। আলাদাভাবে স্কুল ক্যাম্পেইন ও কমিউনিটি পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

সিভিল সার্জন আরও জানান, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়ে প্রায় ৮ হাজার মানুষ মারা যায়। অসুস্থ ও গর্ভবতী নারীদের এই টিকা দেওয়া যাবে না বলেও জানান তিনি। পাশাপাশি, টিকাদান নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. শরীফ আহমেদ ও ডা. মো. কাইয়ুম রফিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট