1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

তোফায়েল আহমেদের ‘অবস্থা উন্নতির দিকে, চোখ খুলেছেন’

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা “উন্নতির দিকে” বলে জানিয়েছেন চিকিৎসক ও পরিবার। সোমবার (৬ অক্টোবর) হাসপাতালের সিইও ইউসুফ সিদ্দিক জানান, তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন, তবে হৃৎপিণ্ড ও ফুসফুস ৩০ শতাংশ কাজ করছে, অন্য অঙ্গগুলোও সাড়া দিচ্ছে। ভাতিজি শামীমা আক্তার জানান, “চোখ খুলেছেন, কথা বলার চেষ্টাও করছেন।” ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, “গত কয়েক দিনের তুলনায় উন্নতি স্পষ্ট।”

বার্ধক্যজনিত জটিলতা ও পূর্ববর্তী স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ গত ১১ দিন ধরে স্কয়ার হাসপাতালে ভর্তি। ১৯৬৮-৬৯ উত্তাল সময়ে ডাকসুর ভিপি, ৯ বার সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদকে বাঁচাতে চিকিৎসকরা “সর্বোচ্চ চেষ্টা” চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট