1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

পটুয়াখালীর বৌদ্ধবিহারগুলোতে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

আত্মশুদ্ধি, অশুভ ত্যাগ ও সত্য-সুন্দরের বরণ—এই মন্ত্রে পটুয়াখালীর বৌদ্ধধর্মাবলম্বীরা আজ উদযাপন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে সকাল থেকেই ভিক্ষু ও রাখাইন নারী-পুরুষদের উপস্থিতিতে সৃষ্টি হয় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ।

ভক্তরা ফুল, প্রদীপ ও নানা উপকরণ নিবেদন করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। দিনভর চলবে ধর্মীয় আচার, বুদ্ধবাণী পাঠ ও প্রার্থনা অনুষ্ঠান। রাখাইন পাড়াগুলোয় সকাল থেকেই দেখা গেছে সাজসজ্জা ও অতিথি আপ্যায়নের ব্যস্ততা। সন্ধ্যায় আকাশে রংবেরঙের ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

ইতিহাস অনুযায়ী, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। সেই বর্ষাবাস শেষে ভিক্ষুরা আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির অংশ হিসেবে প্রবারণা উৎসব পালন করেন। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই শুরু হয় এক মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব, যা বৌদ্ধদের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধধর্মের শুধু একটি উৎসব নয়—এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ধর্মীয় ঐক্যের প্রতীক। পটুয়াখালীর বৌদ্ধ সম্প্রদায়ের জন্য দিনটি তাই শুধু আনন্দ নয়, বরং ধর্মচর্চার গভীর এক উপলক্ষ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট