1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গলাচিপায় র‌্যাবের অভিযানে এক টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানিকে জরিমানা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ পরিবেশ ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-৮, সিপিসি-১ এর একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে সদর রোড এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ‘গোপাল স্টোর’ ও ‘নুপুর স্টোর’ নামে দুটি প্রতিষ্ঠান থেকে মজুদ করা পলিথিন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে ২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। দোকানগুলো পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এসব পলিথিন বিক্রি ও মজুদ করছিল।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকানের মালিককে যথাক্রমে ১৫,০০০ ও ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড কার্যকর করা হয় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং-১০) অনুযায়ী।

নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। র‌্যাব জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এসব পলিথিন নদী, কৃষিজমি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট