1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬

দ্বিতীয় স্ত্রী হত্যায় যাবজ্জীবন, তৃতীয় স্ত্রীকে শ্বাসরোধে ফাঁসি

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যৌতুকের দুই লাখ টাকা না পেয়ে তৃতীয় স্ত্রী লিমা বেগমকে গলা চেপে শ্বাসরোধ করে লাশ গুম—এই অপরাধে সোহরাব হোসেন আকন (৪৭) কে ফাঁসির আদেশ দিয়েছে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার বিচারক মুহা. রকিবুল ইসলান একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও লাশ গুমের অপরাধে আরও সাত বছরের কারাদণ্ড দেন। ২০১৩ সালের ১ ডিসেম্বর মুলাদীর তেরচর গ্রামে লিমার বাবার বাড়িতে যৌতুক দাবি করে সোহরাব তাকে হত্যা করে মরদেহ বাইরে নিয়ে গুম করে; ঘটনা দেখে ফেলা ছোট ভাইকে “অচেতন” বলে ধোকা দেয়। ২০১৪ সালের ১৪ জানুয়ারি লিমার বোন ডলি বেগম মামলা করেন; ১১ সাক্ষীর স্বাক্ষ্য শেষে রায় ঘোষণা হয়।

এর আগে ২০০৯ সালে অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী মিলি বেগমকে লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে হত্যা; সে মামলায় ফাঁসি হলেও আপিলে যাবজ্জীবন হয়। দুই হত্যায় দুই স্ত্রীর জীবন নেওয়া সোহরাব রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল; রায়ের পর তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট