1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬

কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি, ইপিআই টিকা কার্যক্রম বন্ধ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

রবিবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার-ফেস্টুন হাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। গত ১ অক্টোবর থেকে চলা এই অনির্দিষ্টকালীন কর্মসূচির কারণে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম, ভোগান্তিতে অভিভাবকরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কলাপাড়া শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা জানান, দাবিগুলো হলো—নিয়োগবিধি সংশোধন, স্নাতক (বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতা সংযোজন, ১৪তম গ্রেড, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদা ও ধারাবাহিক উচ্চতর গ্রেড। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান জানান, ইপিআই ছাড়া অন্য স্বাস্থ্যসেবা স্বাভাবিক রয়েছে; দাবি-দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করছে। অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, টিকা প্রদান শুরু হলে এসএমএস ও মাইকিংয়ের মাধ্যমে জানানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট