1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

সানায়ে তাকাইচি: পুরুষ-আধিপত্যের জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রীর উত্থান

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচিকে নতুন সভাপতি নির্বাচিত করে; তিনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। শনিবার ৩৪১ ভোটের মধ্যে ১৮৫ পেয়ে রান-অফে ৪৪ বছর বয়সী শিনজিরো কোইজুমিকে হারান তাকাইচি। বিজয়ী ভাষণে তিনি বলেন, “আসল চ্যালেঞ্জ এখন শুরু; সবার সহযোগিতায় পাহাড়সম কাজ মোকাবিলা করব।” বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেন গত মাসে টানা দুই নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে।

তাকাইচির জয় ঐতিহাসিক হলেও নারীর ক্ষমতায়নে জাপান এখনও পিছিয়ে—বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৫ সালের লিঙ্গ বৈষম্য সূচকে ১৪৮ দেশের মধ্যে ১১৮তম। নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোকো তাকেদা বলেন, “লিঙ্গ-নীতি ও নারীবান্ধব পদক্ষেপে তাকাইচির রেকর্ড তেমন ইতিবাচক নয়; প্রচারে তিনি লিঙ্গ পরিচয় তুলে ধরলেও তা ম্লান হয় অতীত অবস্থানের কারণে।” ২০২৫ সালের নির্বাচনে তিনি নর্ডিক-আদলে মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দিলেও সমালোচকরা স্মরণ করছেন তাকাইচির দীর্ঘ রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও শিনজো আবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট