1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসা শেষে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেছেন। গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের পর পুলিশের লাঠিপেটায় তার মাথায় গুরুতর আঘাত ও নাকের হাড় ভেঙে যায়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দনি চিকিৎসার পরও জটিলতা থাকায় ২২ সেপ্টেম্বর তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসা নিয়ে আজ সুস্থ অবস্থায় দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের শারীরিক অবস্থা এখন “সন্তোষজনক” এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকবেন। এরপর ধাপে ধাপে জনসম্মুখে ফিরবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট