1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—তালহা মৃধা (২০), আল কাইয়ুম রিফাত (২১), নাজমুল হাসান (১৯) ও সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯)। পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে এক ব্যক্তিকে আটকে রেখে জোরপূর্বক অর্থ আদায় করে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তদন্তে জানা যায়, তারা শহরের বিভিন্ন এলাকায় মারামারি, ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করেছিল।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ। তিনি জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট