1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

র‍্যাব-৮ এর সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ টায় বরগুনার তালতলী বন্দরের কালাচানের মুদি দোকানের সামনে থেকে ডাকাতি মামলার পলাতক আসামি নুর মোহাম্মদ হাওলাদার (৩৪) কে গ্রেফতার করে। সে তালতলী থানার দেনছের আলী হাওলাদারের ছেলে এবং তালতলী-পাড়া এলাকার চিহ্নিত ডাকাত সরদার হিসেবে পরিচিত। গত ২৬ জুলাই দিবাগত রাত ২:৩০ টায় পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মনিকা বেগমের বসতঘরে হানা দিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকা মূল্যের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ডাকাতি করে নুরসহ অজ্ঞাত সহযোগীরা। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

গ্রেফতারের পর নুর মোহাম্মদকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট