1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

“জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, কোনো মার্কা নয়”—পটুয়াখালীতে এ্যাড. মহসীন

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এ্যাড. মহসীন বলেছেন, “জান্নাতের মালিক একমাত্র আল্লাহ; দাড়িপাল্লা বা হাত-পাখা কোনো নির্বাচনী মার্কাই জান্নাত দিতে পারে না।” বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের মিরাজ ভবনের সামনে ‘পৌর সুশীল সমাজ’ আয়োজিত উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের সময় কিছু দল সহজ-সরল মা-বোনকে ধোকা দিয়ে ভোট চায়; তাদের মিথ্যাচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে আয়োজিত এই সভায় এ্যাড. মহসীন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মহিলা দলের আতিকা ইসলাম ডলির সভাপতিত্বে ও শ্রমিক নেতা কাসেম আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুর রহমান খন্দকার, নিলুফা ইয়াসমিন, সোনিয়া আক্তার প্রমুখ। দুই শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান আলতাফ হোসেন চৌধুরী ও তার সহধর্মিণী সুরাইয়া চৌধুরী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট