1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

গলাচিপার ছাত্রশিবির সভাপতি ফোরকান আহম্মেদ জিসান এবার যোগ দিলেন ছাত্রদলে

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ফোরকান আহম্মেদ জিসান ছাত্রশিবির ত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জিসান জানান, এক বছর আগে তাকে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি করা হলেও সংগঠনটির আদর্শ ও রাজনীতি তার মনঃপূর্ব হয়নি। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্রদলে যোগ দেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সবসময় শ্রদ্ধা করতাম। তাই আমি সিদ্ধান্ত নিই, আমৃত্যু ছাত্রদলের রাজনীতির সঙ্গেই থাকব।”

গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল জানান, জিসান ভালো ছাত্র ও সক্রিয় কর্মী। তাকে ছাত্রদলে স্বাগত জানিয়ে ইতোমধ্যে পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের সঙ্গেও কথা হয়েছে।

জিসানের দলবদল গলাচিপার ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ছাত্রশিবিরের পদত্যাগী এক নেতার ছাত্রদলে যোগদান বিএনপির তৃণমূলে নতুন উদ্দীপনা ছড়িয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট