1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাত (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ শুরু হচ্ছে। এই সময় নদী ও সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের সঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী মাঠে থাকবে। অভয়াশ্রম চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনায় চলছে মাইকিং ও লিফলেট বিতরণ। প্রত্যেক জেলেকে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হবে; তালিকা সঠিকভাবে তৈরির দাবি জেলেদের। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ ২ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে।

প্রশাসন জানিয়েছে, অভিযান সফল করতে জেলে পল্লীতে চাল বিতরণ ও নদী তীরবর্তী এলাকায় চেকপোস্ট বসানো হবে। ইলিশের ভবিষ্যৎ উৎপাদন বাড়াতে ২২ দিনের এই বিরতি কার্যকর হলে আগামী মৌসুমে ধরা পড়বে আরও বড় সাইজের ইলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট