1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন থাকে—এটি স্থায়ী নাকি অস্থায়ী। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও দাবি করেন, সারা দেশে দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। “বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম পালনও সবার সমান অধিকার।” — বলেন আসিফ নজরুল।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। “নির্বাচনের পর এক মিনিটও ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা চাইছিলাম, বিচার ও সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হোক। ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে ৯ থেকে ১০টি সংস্কার সম্পন্ন হয়েছে।”

এর আগে দুপুরে আসিফ নজরুল বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুনবাজারসংলগ্ন শংকর মঠসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট