1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

দুর্গাপূজার মধ্যেও ভারতে গেল ২ ট্রাক ইলিশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতের সঙ্গে চালু রাখা হয়েছে ইলিশ রফতানি প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে দুই ট্রাক ইলিশ। একই দিনে দুই দেশের মধ্যে যাতায়াত করেছে মোট এক হাজার ৫০১ জন পাসপোর্টধারী যাত্রী।

বুধবার (১ অক্টোবর) সকালে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূজার কারণে আমদানি বন্ধ থাকলেও রফতানি খাতে বিশেষ অনুমতিতে ইলিশ পরিবহন চালু রাখা হয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, “গত ৫ আগস্টের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকে নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন।”

বেনাপোল বন্দর মৎস্য ও মাননিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, পূজার ছুটির মধ্যেও তাদের কার্যালয় খোলা রাখা হয়েছে। বিশেষ নির্দেশনায় ইলিশের ট্রাক ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল রুটে দুই দেশের মধ্যে মোট যাতায়াত করে ১ হাজার ৫০১ জন। এর মধ্যে ৮৯১ জন ভারতে প্রবেশ করেন এবং ৬১০ জন বাংলাদেশে ফেরেন। ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি এবং ২৯৫ জন ভারতীয় নাগরিক। ভিসাজনিত জটিলতার কারণে গত ৫ আগস্টের পর থেকে এ রুটে যাত্রী চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পূজাকে কেন্দ্র করে যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি বছরের ২৪ সেপ্টেম্বরের পর থেকে রেলপথে ভারত থেকে কোনো পণ্য আসেনি। এছাড়া গত বছরের ৫ আগস্ট থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট