1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 পটুয়াখালী দুমকিতে মুদি দোকানে চুরি, আটক কিশোর ছাড়া নিতে ছাত্রদল নেতার সংঘর্ষ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে মুদি দোকান থেকে চুরি করতে গিয়ে আটক কিশোরকে ছাড়ানোর চেষ্টা করার সময় ছাত্রদল নেতাসহ তার অনুসারীরা সংবাদকর্মীকে হুমকি দিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে।

পটুয়াখালীর দুমকিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চায়েতবাজার ব্রিজ সংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে ঢুকে নগদ টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজান মল্লিক (১৫) নামের এক কিশোরকে হাতেনাতে ধরে ফেলেন। তার সহযোগী সাকিব (১৬) পালিয়ে যায়। রমজানের বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী এলাকায় এবং তার বাবার নাম হোসেন মল্লিক।

চুরির ঘটনা সামনে আসার পর খবর পেয়ে দুমকি থানা পুলিশ এসে রমজানকে হেফাজতে নেন। তবে এই সময়ে সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার তার শতাধিক অনুসারী নিয়ে এসে আটক কিশোরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোলাম সরোয়ার ছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে গালাগাল ও হুমকি প্রদান করেন।

দোকান মালিক জলিল সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে প্রায়ই চুরি হয়। আজ হাতেনাতে চোর ধরার পরও ছাত্রদল নেতা সরোয়ার দলবল নিয়ে বাধা দিয়েছে, এমনকি মালামাল লুট করারও হুমকি দিয়েছে।”

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটক কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী অংশগ্রহণকারীরা বলেন, চুরি বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের রক্ষা করার প্রয়াস সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট