1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

মাসুদুর হত্যা মামলায় সাবেক মেয়র মহিউদ্দিনের গুরুত্বপূর্ণ তথ্য, কারাগারে পাঠানো

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানা এলাকায় হাফেজ মো. মাসুদুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাসুদুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এই তথ্য দেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর বাড্ডা থানা এলাকায় হাফেজ মো. মাসুদুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাসুদুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এই তথ্য দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন লিংক রোডে আন্দোলনে অংশগ্রহণ করার সময় আসামিদের ছোড়া বুলেটে বুকে গুলিবিদ্ধ হন মাসুদুর রহমান। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বছর ৯ নভেম্বর বাড্ডা থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মহিউদ্দিনের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছেন ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)। শনিবার (২৮ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান

এদিকে, মহিউদ্দিনের আইনজীবী তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর মহিউদ্দিন আহম্মেদকে আদালতের আদেশে চার দিনের পুলিশ হেফাজতে প্রাপ্ত হয়ে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, যা মামলার তদন্ত কাজে সহায়ক হবে।

এর আগে, ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। পরের দিন ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট