1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

রাতে গড়া ক্লাবঘর, দুপুরেই ভেঙে দিল প্রশাসন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী পৌর শহরের ডাকঘরের সামনে সরকারি খালের জমিতে রাতের আঁধারে নির্মিত ‘বকুলতলা স্টার ক্লাব’-এর টিনশেড ঘর শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভেঙে দিয়েছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ক্লাব সদস্যরা খাস জমিতে দ্রুত সময়ে টিনের চালা তুলে ঘর নির্মাণ করেন। শনিবার সকালে খবর পেয়ে সার্ভেয়ার তদন্ত করে সরকারি জমি দখলের বিষয়টি নিশ্চিত করেন। দুপুরের মধ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঘরটি পুরোপুরি সরিয়ে ফেলা হয়।

এর আগে ক্লাব সদস্যরা “ঘর ভাঙা নয়, ক্লাব রক্ষা” স্লোগানে মিছিল ও মানববন্ধন করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জেলার সুনাম বৃদ্ধি করেছে বকুলতলা স্টার ক্লাব; কিন্তু স্থায়ী ক্লাবঘর না থাকায় অনুশীলন ও সরঞ্জাম রাখা কঠিন। এ জন্য তারা প্রশাসনের কাছে ঘর না ভাঙার অনুরোধ জানিয়েছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, “সরকারি খাস জমি দখল করে কোনো অবকাঠামো গড়া আইনত অপরাধ। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে যাতে পুনরায় দখল না হয়, সে জন্য খালটি নিয়মিত মনিটরিং করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট