1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে অটোরিকশা চালক রেজাউল হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের অটোরিকশা চালক রেজাউল বয়াতি হত্যার বিচার ও আসামির ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেলে কাশিপুর স্লুইসগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, মানববন্ধনের আগে স্লুইসগেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাশিপুর বাজার প্রদক্ষিণ করে। নিহত রেজাউলের পরিবার—বাবা নুরুল হক বয়াতি, মা সালেহা বেগম, স্ত্রী শিরিন আক্তার, দুই শিশু সন্তান আয়শা ও সিফাত, বড় ভাই ও মামলার বাদী খোকন বয়াতি, বড় ভাবী খাদিজা বেগম, ছোট ভাই রুবেল বয়াতি, মামা রিয়াজ ও নানা চান্দু ফকিরসহ এলাকাবাসী এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুরিয়া জামে মসজিদের ইমাম হাফেজ জাহিদুল ইসলাম, হেলাল বয়াতি, মনির ব্যাপারীসহ স্থানীয়রা। বক্তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ব্যাটারি ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে একই গ্রামের ফায়জুল অটোরিকশা চালক রেজাউলকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ওই দিন রাত সোয়া ২টার দিকে পুলিশ শৌলা এলাকায় রেজাউলের অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়জুলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

৩ সেপ্টেম্বর সকালে লোহালিয়া নদীর জৈনকাঠী সংলগ্ন এলাকা থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়জুলের স্বীকারোক্তির ভিত্তিতে শৌলা গ্রামের আকনবাড়ি জামে মসজিদ থেকে রক্তমাখা ছুরি এবং অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, “এজাহারভুক্ত একমাত্র আসামি ফায়জুলকে গ্রেফতার করা হয়েছে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট