1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কলাপাড়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ১৬ জন আসামি করে মামলা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কলাপাড়ায় এক আইনজীবীর ওপর নৃশংস হামলার পাঁচ দিন পর মহিপুর থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় নাম উল্লেখ করে ১৬ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা।

মামলার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর আইনজীবী মো. আনোয়ার হোসাইন নিজে বাদী হয়ে হারুন মৃধাসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, জমি-জায়গা ও মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে আনোয়ার হোসাইনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তার বাম চোখ, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

আহত আইনজীবী অভিযোগ করে বলেন, “আমার মালিকানাধীন মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এক মাস আগে আমি আদালতে মামলা করেছিলাম। আদালত মহিপুর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছিল। কিন্তু আসামিদের সঙ্গে পুলিশের গোপন সখ্যতার কারণে তাদের গ্রেফতার না করে উল্টো আমার ওপর হামলা চালানো হয়েছে।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদকে পাওয়া যায়নি। তবে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনার বিষয়ে মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট