1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাউফলে ভূমি জরিপে ঘুষ-দালাল চক্রের দৌরাত্ম্য: সাংবাদিকদের হাতে আটক দালাল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এক হতদরিদ্র নারীর কাছ থেকে ঘুষ গ্রহণের সময় রাব্বি নামের এক দালালকে হাতেনাতে ধরেন সাংবাদিকরা। ঘটনার পর অফিসের কর্মকর্তাদের সহায়তায় তিনি কৌশলে পালিয়ে যান।

২০২২ সালে শৌলা মৌজায় ডিজিটাল জরিপ শুরুর পর থেকেই প্রতিটি ধাপে ঘুষ দাবির অভিযোগ আসছে। ভুক্তভোগীরা জানান, অফিসারদের সামনেই দালালদের হাতে টাকা তুলে দিতে হচ্ছে। নগদ অর্থ পরিবর্তন হতে দেখেও কর্মকর্তারা নীরভ থাকেন।

অভিযুক্ত দালাল রাব্বি দাবি করেন, তিনি “ভূমি জরিপ ট্রেনিং” করেছেন। তবে তার অফিসে উপস্থিতির কারণ বা কাগজপত্রের উৎস স্পষ্ট করতে পারেননি। অফিস সহকারী রেজাউল করিম বলেন, “রাব্বির হাতে কাগজ কীভাবে এলো, আমি জানি না।” সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুস সালাম দাবি করেন, অভিযোগ ওঠা মৌজা তার অধীনে নয়। উপজেলা সেটেলমেন্ট অফিসার আতিউর রহমান জানান, “রাব্বি আমার দপ্তরের বদনাম করেছে, ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমার নেই—জেলা কর্মকর্তাকে জানাব।”

জেলা সেটেলমেন্ট অফিসার নুসরাত জাহান খান মুঠোফোনে বলেন, “অভিযোগের তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে ভুক্তভোগীরা বলছেন, শুধু রাব্বি নন—আরও ৪-৫ জন সক্রিয় দালাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত অফিসে অবস্থান করে। তারা জমিদাতাদের ভুল তথ্য দিয়ে জমির সীমানা পরিবর্তন, ভূমির শ্রেণি বদল ও অতিরিক্ত ফি আদায় করছেন। অভিযোগ রয়েছে, দালালদের সংগ্রহীত অর্থের একটি অংশ সরাসরি কর্মকর্তাদের পকেটে যাচ্ছে।

সীমাহীন দুর্ভোগে পড়ে জমিদাতারা এখন “ডিজিটাল জরিপ” নয়—‘দুর্ভোগ-ভোগান্তি ও হয়রানির আরেক নাম’ বলে অভিহিত করছেন এই প্রকল্পকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট