1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রাইভেট হসপিটাল সমিতির নতুন কমিটি গঠনে নির্বাচনী সভা সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে মল্লিকা পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার খন্দকার ইমাম হোসেন নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ৫১ জন সদস্যের ভোটের মাধ্যমে পানামা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ মৃধা সভাপতি এবং ইসলামিয়া হসপিটালের এমডি ডা. একেএম মুকিত হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান খন্দকার ইমাম হোসেন জানান, প্রস্তাবিত ২১ সদস্যের কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। নতুন কমিটি জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, নীতিমালা প্রণয়ন ও সেবার মানোন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন নির্বাচিত নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল হসপিটালের এমডি ও আইনজীবী তৌফিক আলী খান কবির, প্রাইম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি বাদশা মৃধা, হলিটাস হসপিটালের এমডি জিহাদ মৃধাসহ জেলার বিভিন্ন প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট